প্রবাসীদের সম্পৃক্ত করতে মালয়েশিয়া সফরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

রাজনীতি ডেস্ক:

Manual1 Ad Code

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী রোববার (২৪ আগস্ট) পর্যন্ত তিনি মালয়েশিয়ায় অবস্থান করবেন। এনসিপির মিডিয়া সেল আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

তিন দিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন। এ ছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ ইসলাম। যেখানে মালয়েশিয়াপ্রবাসী রাজনৈতিক নেতারা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী ও প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।

Manual5 Ad Code

এ সফরে গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের রাষ্ট্র গঠনে প্রবাসীদের আরও কীভাবে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। আগামী সোমবার (২৫ আগস্ট) তাঁর দেশের ফেরার কথা রয়েছে।

Manual2 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code