এটা অবিশ্বাস্য, গর্বের ব্যাপার: পাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এই চার বছরের চক্রে বাংলাদেশ খেলবে ২৭ সিরিজ। যেখানে আছে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি। নতুন এই এফটিপি বাংলাদেশের বিরাট অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ (বৃহস্পতিবার) মিরপুরে বোর্ড সভাপতি বলেছেন, ‘এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ এখন আমাদের। এখনকার এফটিপি অবিশ্বাস্য। আমরা সৌভাগ্যবান। ক্রিকেটার শুধু নয়, কোচিং স্টাফদের কথা চিন্তা করুন, কেউ নিশ্বাস ফেলার সময় পাবে না। যে পরিমাণ খেলা পেলাম, এতে অনেক ব্যাপার ফুটে ওঠে। আইসিসি বলেন বা অন্য দেশগুলো, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code