জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেল ফাহিমারা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

জিম্বাবুয়ে সফরে গিয়ে শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দলটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিম্বাবুয়ে নারী দলকে ২৩৬ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায়।

বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নারী দল।

আগে ব্যাট করতে নেমে সালমা খাতুন ও নাহিদা আক্তারের স্পিন আর জাহানারা আলমের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। একের পর এক উইকেট পতনের কারণে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানেই অলআউট হয় স্বাগতিক দলটি।

বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা আক্তার ৫.২ ওভারে মাত্র ২ রানে ৩ উইকেট শিকার করেন। সালমা খাতুন ৭ ওভারে মাত্র ৬ রানে শিকার করেন ৩ উইকেট। পেসার জাহানারা আলম ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন।

Manual1 Ad Code

সহজ টার্গেট তাড়া করতে নেমে ১০.৪ ওভারে ৪৯ রান তুলতেই দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আক্তারের উইকেট হারায় বাংলাদেশ নারী দল। ১৬ ও ১১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রুমানা আহমেদ ও ফারজানা হক।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code