তাইজুলের স্মৃতিতে ওয়েস্ট ইন্ডিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২৭ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন করেন তাইজুল ইসলাম। নেমেই ম্যাচটি রঙিন করে রাখলেন বাঁহাতি স্পিনার। শনিবার নিজের দশম ওয়ানডে খেলতে নেমে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফাইফার। ২৮ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এমন প্রাপ্তির দিনে গায়ানা কিংবা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ভোলেন কীভাবে তাইজুল? ওয়ানডেতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর তাইজুল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আমার টেস্ট অভিষেক, তখনও ৫ উইকেট পেয়েছিলাম। ওয়ানডেতেও এখানে এসে প্রথম ৫ উইকেট পেলাম। ওয়েস্ট ইন্ডিজে আর আসি বা না আসি, এটা সবসময় আমার মনে থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code