অভিজ্ঞদের নিয়ে অ্যাশেজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ আর কয়েকদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো ও আভিজাত্য সিরিজ অ্যাশেজ। সেটিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অভিজ্ঞদের নিয়ে সাজানো এই দলে দীর্ঘ দুই বছর পর ফেরানো হয়েছে ব্যাটার উসমান খাজাকে।

টিম পেইনকে অধিনায়ক ও প্যাট কামিন্সকে সহ-অধিনায়ক করে ঘোষিত এই দলে ডাকা হয়েছে পেসার ঝাই রিচার্ডসনকেও। তবে এই দলটি কেবল প্রথম দুই টেস্টের জন্য। টেস্ট অভিষেকের অপেক্ষায় মাইকেল নেসার ও মিচেল সোয়েপসন।

Manual2 Ad Code

আগামী ৮ ডিসেম্বর গ্যাবা টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ।

Manual8 Ad Code

অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, উসমান খাজা, ক্যামেরন গ্রীন, মিচেল সোয়েপসন, মারনাস লাবুশানে, নাথান লায়ন, জস হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্রেভিস হেড, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন ও মিচেল স্টার্ক।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code