মুস্তাফিজকে নিয়ে রাজস্থানের বিপক্ষে দিল্লি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : করোনার এই বাজে সময়ের মধ্যেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েছে দিল্লি।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজের দিল্লি। এই ম্যাচে দলের ড্রেসিং রুমে কোচ পন্টিংকে পাচ্ছে না দিল্লি ফ্র্যাঞ্চাইজি। এই অজি কোচের পরিবারের একজনের করোনা পজিটিভ হওয়ায় আইসোলেশনে আছেন তিনি।

Manual5 Ad Code

এদিকে তালিকার তিনে থাকা রাজস্থানকে এই ম্যাচে হারাতে পারতে তিনে উঠে আসবে মুস্তাফিজের দল। রাজস্থান ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে তিনে। আর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মুস্তাফিজের দল দিল্লি।

Manual5 Ad Code

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্ত (উইকেট রক্ষক ও অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, সরফরাজ খান, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।

Manual2 Ad Code

রাজস্থান রয়্যালস: জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সাঞ্জু সামসন (অধিনায়ক ও উইকেট রক্ষক), শিমরন হেটমায়ার, করুন নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাককয়, প্রসিদ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code