পাকিস্তানকে ১৪৮ রানের টার্গেট দিলো আফগানিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

 

Manual1 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি আফগানিস্তান। দুবাইতে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৪৭ রান। জিততে পাকিস্তানের চাই ১৪৮ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানরা। ৫ বলে শূন্য রানে আউট হন হযরতউল্লাহ জাজাই। ইমাদ ওয়াসিম তার উইকেটটি তুলে নেন। বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ শাহজাদও। শাহীন শাহ আফ্রিদির বলে ৮ রানে সাজঘরে ফেরেন তিনি।

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

দলীয় ৩৩ রানে হ্যারিসের বলে তার হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন আসগর আফগান। ১ চার ও ১ট ছক্কার সাহায্যে ৭ বলে ১০ রান করেন আসগর। দলীয় ৩৯ রানে রহমাতউল্লাহকে ফেরালেন হাসান আলি। ১ট ছক্কার সাহায্যে ৭ বলে ১০ রান করে বাবরের হাতে ধরা পড়েন তিনি। ৬৪ রানে করিম জানাতকে হারায় আফগানরা। ১৭ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন করিম।

Manual6 Ad Code

১৩তম ওভারে শাদব খান ফেরালেন নাজিবুল্লাহ জাদরানকে। ২১ বলে ২২ রান করে রিজওয়ানের তালুবন্দী হন নাজিব। শেষ পর্যন্ত নবী ও গুলবাদিনের ব্যাটে লড়াকু স্কোর পায় আফগানরা। নবী ও গুলবাদিন অপরাজিত থাকেন ৩৫ রানে।

আফগানিস্তান একাদশ

হজরতউল্লাহ জাজাই, মোহম্মদ শেহজাদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নাজিবুল্লাহ জাদরান, মোহম্মদ নবি (ক্যাপ্টেন), আসগর আফগান, গুলবদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, নবীন উল হক ও মুজিব উর রহমান।

পাকিস্তান একাদশ

বাবর আজম (ক্যাপ্টেন), মোহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, মোহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদব খান, ইমদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code