হোয়াটসঅ্যাপে ভুয়া গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, সতর্ক করল ডিএসই

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

অর্থনীতি ডেস্ক:

Manual3 Ad Code

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নামে হোয়াটসঅ্যাপে ভুয়া গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে সতর্ক করেছে ডিএসই কর্তৃপক্ষ। রোববার ( ২৪ আগস্ট ) এক বিজ্ঞপ্তিতে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এতথ্য জানান।

ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের এক শ্রেণির অসৎ ব্যক্তি ডিএসইর নাম, ঠিকানা, লোগো ব্যবহার করে হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিত্যনতুন পদ্ধতিতে অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছে, যা ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে রেগুলেটর, সকল ব্রোকাজের হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে।

Manual3 Ad Code

এমনকি ডিএসইর ওয়েবিনারেও এই ধরনের প্রতারণা থেকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও ক্ষিলক্ষেত থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ডিএসই বলছে, ‘শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র মাধ্যম হলো ডিএসই এবং সিএসইর সনদপ্রাপ্ত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ। যদি কেউ এ ব্যাপারে অতিরিক্ত মুনাফার লোভ দেখায়, তা থেকে দূরে থাকুন। পুঁজি আপনার, বিনিয়োগ আপনার। তাই অসাধু চক্রের পাল্লায় পড়ে আপনার কষ্টার্জিত অর্জন বিনিয়োগ করে প্রতারিত হবেন না। তাই সবসময় প্রতারণা থেকে দূরে থাকুন এবং জেনে ও বুঝে বিনিয়োগ করুন।

ডেস্ক: এস

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code