শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual6 Ad Code

সংগ্রাম দত্ত

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual5 Ad Code

গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশনা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা অন্তরা সরকার অদ্রি এ অভিযান পরিচালনা করেন।

Manual2 Ad Code

অভিযানে কেয়ার হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ১০,০০০ টাকা এবং একই অধ্যাদেশের ১৩(২) ধারায় আরও ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

ফলে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম প্রতিরোধ ও সেবার মান নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code