সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

সিলেট অফিস

Manual8 Ad Code

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে খতমে কুরআন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার বাদ জুমআ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে। মৃত্যুর দুদিন আগে তিনি ওই মসজিদে নামাজ আদায় করেছিলেন। এ কারনে ওই মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া বিকাল ৩টায় সিলেট শাহী ঈদগাহ শিল্পকলা একাডেমীতে স্মরন সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পৃথক অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code