কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও চিকিৎসক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার(১১সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন। এতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল, ছাত্র-যুব সমাজসহ প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কমলগঞ্জের কৃতি সন্তান ও মানবিক চিকিৎসক ডা. এস.কে. নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারেকুল ইসলাম পাটোয়ারি।

অভিযোগ ও ভোগান্তি

Manual4 Ad Code

বক্তারা অভিযোগ করেন, কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও বিশেষজ্ঞ ডাক্তার সংকট বিরাজ করছে। আধুনিক ভবন, শয্যা, জেনারেটর, পানির ট্যাংকি ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও সেগুলো কার্যকরভাবে ব্যবহার হচ্ছে না। অপারেশন থিয়েটার থাকলেও সিজার সেবা চালু হয়নি। সরকারি ওষুধ প্রায়শই অপ্রতুল কিংবা নিম্নমানের হওয়ায় রোগীরা প্রাইভেট ক্লিনিক বা দূরের হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন।

হৃদয়ে কমলগঞ্জ সংগঠনের আহবায়ক মো. সোলেমান উদ্দিন বলেন, “আধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে রোগীরা ন্যায্য স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এর দায় কেউ এড়াতে পারে না।”

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন অভিযোগ করেন, সরকারি হাসপাতাল জনগণের ভরসাস্থল হওয়ার কথা, অথচ এখানে চিকিৎসক সংকট, ভেজাল ওষুধ, দীর্ঘ সময় অপেক্ষা আর প্রশাসনিক অনিয়ম নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Manual5 Ad Code

সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন বলেন, ডাক্তার-নার্সের অভাব, সিজার সেবার অনুপস্থিতি ও জরুরি সেবার ঘাটতি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে। দ্রুত জনবল নিয়োগ ছাড়া পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

নিরাপদ চিকিৎসা চাই (কমলগঞ্জ) এর সভাপতি কামরুল হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, “কর্তৃপক্ষের উদাসীনতা ও ব্যর্থতা চলতে থাকলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ

মানববন্ধনে প্রায় ৫০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন আব্দুস সালাম (নিরাপদ সড়ক চাই, কমলগঞ্জ), তুহেল আহমেদ (স্বপ্নের ডেউ), ইমাজ উদ্দিন ও মাজহারুল ইসলাম শাফি (জুলাই যোদ্ধা), আহমেদুজ্জামান আলম (সদস্য সচিব কমলগঞ্জ প্রেসক্লাব), সালেহ আহমেদ (জালালিয়া সমাজকল্যাণ পরিষদ), হোসাইন আহমেদ (আল ফালাহ সোসাইটি), আং সামাদ মুন্না (আ.প., বাংলাদেশ, মৌলভীবাজার), আছমত আলী (নির্মাণ শ্রমিক সংগঠন), তৌহীদ আহমেদ (তালামিযে ইসলামীয়া), শাহেদ আহমদ (সমাজসেবা ফোরাম, চিতলিয়া), আব্দুল আহাদ (কৃষক দল, কমলগঞ্জ), আমজাদ হোসেন (পাত্রখলা ইসলামী যুব সংঘ), রাজিন আহমেদ রুহিন (আতিক ফাউন্ডেশন) এবং আরও অনেকে।

প্রধান দাবি

বক্তারা একযোগে কয়েকটি দাবি উত্থাপন করেন

পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ

গাইনী ডাক্তার এনে সিজার সেবা চালু

Manual1 Ad Code

সরকারি ওষুধের সঠিক সরবরাহ নিশ্চিত

হাসপাতালের অবকাঠামো, যন্ত্রপাতি ও অপারেশন থিয়েটার সচল রাখা

জরুরি সেবা কার্যকর ও স্বাস্থ্যসেবা দুর্নীতিমুক্ত করা

আন্দোলন চলবে

আয়োজকরা ঘোষণা দেন, এই মানববন্ধন কেবল শুরু। যতদিন পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও জনবান্ধব না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও চিকিৎসক সংকট নিরসনের দাবিতে বিশাল মানববন্ধন
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code