এক দিনের মাথায় পরিবর্তন কোম্পানীগঞ্জের ইউএনও

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

সিলেট ডেস্ক:

এক দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ( ১৯ আগস্ট ) সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual4 Ad Code

আর ফেঞ্চুগঞ্জের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জের পরিবর্তে হবিগঞ্জের চুনারুঘাটে বদলি করা হয়। তবে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলার দায়িত্বেই রাখা হয়।

Manual1 Ad Code

এর আগে গতকাল সোমবার একই কর্মকর্তা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় এবং সেখানকার ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়। এর এক দিনের মাথায় এ পরিবর্তন আনা হয়েছে।

Manual4 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code