কুশিয়ারায় নৌকাবাইচে নবীগঞ্জের মরম আলীর নৌকা চ্যাম্পিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

সংগ্রাম দত্ত

Manual2 Ad Code

সিলেট বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। মৌলভীবাজারের শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই শেরপুরমুখী মানুষের ঢল নামে। দুপুর নাগাদ নদীর দুই তীরজুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার ১১টি নৌকা। আড়াই কিলোমিটার দীর্ঘ নদীপথের (আলীপুর থেকে শেরপুর অক্সিঘাট) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মরম আলীর নৌকা। দ্বিতীয় স্থান লাভ করে সুনামগঞ্জের এশকের তরি এবং তৃতীয় হয় সিলেটের কানাই শাহ তরি।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানারআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ফ্রিজ প্রদান করা হয়।

Manual4 Ad Code

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

Manual2 Ad Code

আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় এ গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। অনেকে আবার ভাড়া করা নৌকায় চড়ে বাইচের আনন্দে সামিল হন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কুশিয়ারায় নৌকাবাইচে নবীগঞ্জের মরম আলীর নৌকা চ্যাম্পিয়ন
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code