লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা, লেখকদের উচ্ছ্বাস – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:১৫, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা, লেখকদের উচ্ছ্বাস

newsuk
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫
লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা, লেখকদের উচ্ছ্বাস

Manual4 Ad Code

মির্জা আবুল কাসেম, ডেস্ক রিপোর্ট : সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের উদ্যোগে শুরু হয়েছে “ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা।রবিবার (১৪ সেপ্টেম্বর) লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী এই বইমেলা ও উৎসবের মূল লক্ষ্য ছিল প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো। উদ্বোধনী অনুষ্ঠান প্রথম দিনের অনুষ্ঠানমালার সূচনা হয় বেলুন উড়িয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমি, ঢাকার সাবেক মহাপরিচালক, ভাষাবিদ ও গবেষক প্রফেসর মাহমুদ শাহ কোরেশী। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- কবি শামীম আজাদ, গায়ক শুভ্র দেব, ইংলিশ কবি জো উইন্টার, কবি (কানাডা) আব্দুল হাসিব ও কবি রোকসানা লাইস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল। প্রথমদিনের এই অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পুরস্কার প্রদান করা হয় বাংলা ভাষা ও সাহিত্যে অবদান রাখা গুণীজনদের মাঝে। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পদক ২০২৫ এ ভূষিত হন বহুমাত্রিক লেখক-ছড়াকার দিলু নাসের। এছাড়া ঘরের গুণী হিসেবে পদক পান কবি আতাউর রহমান মিলাদ। বইমেলাকে সফল করতে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য সম্মানিত করা হয় কবি এম মোসাইদ খান ও বাচিকশিল্পী স্মৃতি আজাদ কে। এই বইমেলা শেষ হবে ১৫ সেপ্টেম্বর সোমবার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code