নুরা পাগলার লাশ পুড়ানো ও মাজারে হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সংগ্রাম দত্ত

Manual4 Ad Code

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পাক দরবারে উগ্র মৌলবাদী গোষ্ঠীর বর্বরোচিত হামলা, সূফি সাধক নুরা পাগলা (উরফে মোঃ নুরুল হক ফকির) এর দাফনকৃত লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা এবং সারা দেশব্যাপী বিভিন্ন দরগাহ-মাজারে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ দরগাহ-মাজার ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক, মুড়ারবন্দ দরবার শরীফের সাজ্জাদানশিন সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী। স্বাগত বক্তব্য দেন জেলা সদস্য সচিব লিটন শাহ্। যৌথভাবে মানববন্ধন পরিচালনা করেন এস. এম. ফরহাদ আহমেদ চৌধুরী ও মাওলানা একেএম নঈমী।

Manual2 Ad Code

এ সময় বক্তব্য রাখেন— রিচি মেহেরাবাদ দরবার শরীফের পীর সাহেব সৈয়দ শামছুদ্দীন ইমরান, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তৈয়ব মোজাহিদী, বিশিষ্ট আলেম মাওলানা রুকন উদ্দিন আশরাফী, মুরারবন্দ দরবারের খাদেম সৈয়দ ইউনুস আহমেদ, হযরত শাহ্ সোলেমান ফতেহ গাজী (রহ.) এর মাজারের খাদেম হাবিবুর রহমান আলমগীর শাহ, হিয়ালা দরবারের পীর সৈয়দ মাসুদুল হোসাইন, পৈল দরবারের খাদেম সৈয়দ আমিন, বিথঙ্গল দরবার শরীফের পীর মাওলানা মুহাম্মদ সামছুদ্দিন চৌধুরী, এডভোকেট আজিজুর রহমানসহ বিভিন্ন দরবারের খাদেম, আলেম, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বক্তারা বলেন, উগ্র মৌলবাদী গোষ্ঠী নারকীয় তাণ্ডব চালিয়ে নুরা পাগলার লাশ ১৪ দিন পর কবর থেকে তুলে পৈশাচিক উল্লাসের সাথে পুড়িয়ে দিয়েছে। তার ভক্তদেরও হত্যা ও গুম করা হয়েছে। এছাড়া ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে সারাদেশে শতাধিক মাজারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটেছে। সুফিবাদী আলেম ও সুন্নী অনুসারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।

তারা অবিলম্বে এসব উগ্র মৌলবাদী গোষ্ঠীকে দমন, মাজার শরীফ ও সুফিবাদীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবি জানান।

Manual3 Ad Code

মানববন্ধন শেষে সৈয়দ শামছুদ্দীন ইমরান সাহেবের দোয়া-মোনাজাতের মাধ্যমে একটি শান্তি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সাথে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নুরা পাগলার লাশ পুড়ানো ও মাজারে হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code