বিয়ে করলেন শবনম ফারিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক

Manual2 Ad Code

অভিনেত্রী শবনম ফারিয়া নতুন জীবনের পথে পা রাখলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফারিয়া নিজেই।

Manual5 Ad Code

তিনি জানান, তার জীবনসঙ্গীর নাম তানজিম তৈয়ব। রাজশাহীর ছেলে তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিবাহ প্রসঙ্গে ফারিয়া বলেন, বিয়ের বিষয়ে নানা জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর ভেবেছিলাম হয়তো আমার জীবনে আর এই অধ্যায় আসবে না। তবে সময়ের সঙ্গে এবং পরিবারের হঠাৎ নেওয়া সিদ্ধান্তে এই পরিণয় ঘটল।

তিনি আরও জানান, ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বিয়ে করলেন শবনম ফারিয়া
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code