মিশিগানে মুনা’র কর্মী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৭ মাস আগে

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মিশিগান প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের দাওয়াহ সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) মিশিগানের হেমট্রামিক চাপ্টারের উদ্যোগে গতকাল স্থানীয় সন্ধ্যায় আল কোরআন একাডেমির হলরুমে কর্মী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

Manual5 Ad Code

হেমট্রামিক চাপ্টারের প্রেসিডেন্ট শামসুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মাদ বদরুজ্জামান এর পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্যে রাখেন ন্যাশনাল মুনা’র পাবলিকেশন ডিরেক্টর মাওলানা খায়রুল হাসান রফিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম হলো শান্তি, ভালোবাসা ও কল্যাণের ধর্ম। এর শিক্ষা মানুষের হৃদয়কে করে আলোকিত, সমাজকে করে ন্যায়ভিত্তিক এবং মানবতাকে করে মহিমান্বিত। আমাদের প্রত্যেকের দায়িত্ব ইসলামের এই সুন্দর আদর্শকে জীবনে ধারণ করা এবং ভালোবাসা ও সৌন্দর্যের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। আমরা সবাই মিলে ইসলামের আলোয় আলোকিত হই এবং মানবতার কল্যাণে এগিয়ে আসি।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুনা নর্থ জোনের ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট ডিরেক্টর কোরবান সানি চৌধুরী। দারসে কুরআন পেশ করেন মসজিদ আল ফালাহের খতিব হাফেজ মাওলানা রায়হান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিডিআর মসজিদের খতিব মাওলানা নেছার উদ্দিন আহমদ, মুনা ডেট্রয়েট চাপটারের সভপতি জনাব মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মিশিগানে মুনা'র কর্মী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code