চলতি বছরেই হতে পারে ট্রাম্প-কিম বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

চলতি বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

Manual8 Ad Code

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০১৯ সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপড়েন আরো জটিল হয়েছে।

এরপর থেকে উত্তর কোরিয়া বারবার নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে আসছে। তবে, কিম সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে পুনরায় সংলাপ শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল শুক্রবার নিউইয়র্কে বলেছেন, অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাওয়া এপেক সম্মেলনের ফাঁকে এ বৈঠক আলোচনা হতে পারে।

Manual1 Ad Code

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ট্রাম্পের যোগদানের কথা রয়েছে।

Manual2 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা অবশ্য ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠকের স্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • চলতি বছরেই হতে পারে ট্রাম্প-কিম বৈঠক
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code