এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইনকে আন্তর্জাতিক স্বীকৃতি

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual7 Ad Code

নাজমুল হোসেন, ইউরোপ

Manual4 Ad Code

এনটিভি ইউরোপের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা হোসাইন আন্তর্জাতিক অঙ্গনে এক গৌরবময় স্বীকৃতি অর্জন করেছেন। অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের অগ্রগতি, প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর বিশ্বব্যাপী তুলে ধরা এবং বহুসাংস্কৃতিক সমাজে ইতিবাচক অবদান রাখার জন্য তাকে বিশেষভাবে সম্মানিত করেছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটই নয়, বরং দেশটির অ্যাসেম্বলিও।

Manual2 Ad Code

প্রবাসী সাংবাদিকতা ও নেতৃত্বের মাধ্যমে সাবরিনা হোসাইন দীর্ঘদিন ধরে প্রবাসীদের অধিকার, সংস্কৃতি এবং অভিবাসী সম্প্রদায়ের ভাবমূর্তি বিশ্বমঞ্চে তুলে ধরছেন। তার এই অসামান্য অর্জন কেবল বাংলাদেশিদের জন্য নয়, বরং সমগ্র প্রবাসী সমাজের জন্যও এক অনন্য গর্বের বিষয়।

Manual7 Ad Code

ব্রিটিশ নাগরিক হিসেবে তিনি এই স্বীকৃতি লাভ করায় যুক্তরাজ্যসহ ইউরোপে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় গভীরভাবে আনন্দিত ও গর্বিত। প্রবাসীরা মনে করছেন, সাবরিনা হোসাইনের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসী নেতৃত্বের শক্ত অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইনকে আন্তর্জাতিক স্বীকৃতি
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code