‘চরমপন্থী’ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা কানাডার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ‘চরমপন্থী’ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার প্রথমবারের মতো বৃহস্পতিবার তারা এ ঘোষণা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি অনুরূপ ব্যবস্থা নিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেন, ‘এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে চরমপন্থী বসতি স্থাপনকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এই ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে।’ নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সাথে লেনদেন ও কানাডায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র : বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code