‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে পাশে থাকবে এডিবি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ও আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে অর্থনৈতিকসহ সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

Manual7 Ad Code

সোমবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর ইডিমোন গিনটিন এবং বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ কথা জানান।

Manual7 Ad Code

শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই বৃহৎ কার্যক্রমে এডিবি অর্থায়নসহ কারিগরি সহযোগিতা প্রদান করবে বলে মন্ত্রীকে অবহিত করেন বিদায় ও নব যোগদানকৃত কান্ট্রি ডিরেক্টর।

Manual1 Ad Code

এসময় স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগিতা করার জন্য বিদায় কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, নব যোগদানকৃত কান্ট্রি ডিরেক্টরও বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual4 Ad Code

এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবিকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে যাচ্ছে। তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code