কাগজের চেক ছাপানো বন্ধ করছে ট্রাম্প প্রশাসন

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : ৩০ সেপ্টেম্বর থেকে কর ফেরত, সামাজিক নিরাপত্তা সহ সরকারের বিভিন্ন বিভাগে কাগজের চেক ব্যবহার বন্ধ এবং ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি চালু হবে।সরকারি কাজে চুরি, প্রতারণা ও বিলম্ব কমাতে কাগজের চেক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে অ্যামেরিকার বেশিরভাগ সরকারি সংস্থা। এর পরিবর্তে সরকারি দপ্তরগুলোতে চালু করা হবে ইলেকট্রনিক ফেডারেল পেমেন্ট পদ্ধতি।সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, গত মার্চ মাসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশ অনুযায়ী নতুন এ বন্দোবস্ত শুরু হচ্ছে।

Manual1 Ad Code

৩০ সেপ্টেম্বর থেকে কর ফেরত, সামাজিক নিরাপত্তা সহ সরকারের বিভিন্ন বিভাগে কাগজের চেক ব্যবহার বন্ধ এবং ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি চালু হবে।সরকারের সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস-আইআরএস সংবাদ মাধ্যমকে জানায়, ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতির তুলনায় কাগজের চেক হারানো, চুরি হওয়া কিংবা পরিবর্তন হওয়ার সম্ভাবনা ১৬ গুণ বেশি।পাশাপাশি ইলেকট্রিক পেমেন্টের মাধ্যমে ফেরত দেওয়া কর নিশ্চিতভাবে ও দ্রুততম সময়ে ব্যক্তির কাছে পৌঁছানো যাবে।আইআরএসের বরাতে ইউএসএ টুডে জানায়, ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন করার ২১ দিনের মধ্যে যেকেউ ফেরত যোগ্য কর নিজের একাউন্টে পেয়ে যাবেন।সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ইলেকট্রনিক উপায়ে কর ফেরত পেতে চাইলে আইআরএসের কাছে নিজের বৈধ ব্যাংক একাউন্ট তথ্য জমা দিতে হবে।এছাড়াও মোবাইল অ্যাপ প্রোভাইডর, প্রিপেইড, ডেবিট কার্ডের রাউটিং এবং অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে অর্থ প্রদানের সম্ভাবনা আছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code