চামড়ার ব্যাগের যত্ন

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্টার: চামড়ার ব্যাগ আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে তোলে। বাজারে এখন চামড়ার দেশীয় ডিজাইনের অনেক ব্যাগ পাওয়া যায়। আসল চামড়ার ব্যাগ দামেও একটু চড়া। ঠিকমতো যত্ন না নিলে দুই তিনমাসের মধ্যেই এসব ব্যাগ নিয়ে নানা ভোগান্তিতে পড়তে হবে। যত্ন নেবেন যেভাবে চামড়ার ব্যাগ পরিষ্কারের কিছু ঝামেলা আছে ভেবে ব্যাগই ব্যবহার করবেন না তাতো হয় না। কিছু যত্নের নিয়ম জেনে রাখুন। এতে বাড়তি সময় লাগে এমনও নয়। দাম দিয়ে কেনা জিনিস একটু বাড়তি মনোযোগ তো লাগবেই।

Manual3 Ad Code

# সবসময় ব্যাগ পরিষ্কার রাখুন ও শুকনো নরম কাপড় দিয়ে মুছুন।
# ব্যাগ পরিষ্কার করতে কখনও সাবান, ডিটারজেন্ট বা কড়া কেমিক্যাল ব্যবহার করবেন না।
# খেয়াল রাখবেন ব্যাগ যেন না ভেজে। বৃষ্টিতে ভিজলে সাথে সাথে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
# ব্যাগ ভিজে গেলে রোদে শুকাবেন না, বাতাসে ছায়ায় শুকাতে দিন।
# ব্যাগ ব্যবহার না করলে ডাস্ট ব্যাগ/কটন ব্যাগে ভরে রাখুন।
# ব্যাগের ভেতরে খবরের কাগজ বা টিস্যু ভরে রাখুন, এতে আকার ঠিক থাকে।
# কখনও প্লাস্টিক ব্যাগে চামড়ার ব্যাগ রাখবেন না, এতে গন্ধ হয়।
# মাঝে মাঝে নরম কাপড়ে লেদার কন্ডিশনার বা সামান্য ভ্যাসলিন/অলিভ অয়েল নিয়ে হালকা হাতে
ব্যাগ ঘষে নিন। এতে চামড়া নরম ও উজ্জ্বল থাকবে।
চামড়ার ব্যাগ
চামড়ার ব্যাগ যত্ন নেওয়ার ক্ষেত্রে সাবধান চামড়ার ব্যাগ পরিষ্কার করতে গেলে কিছু জিনিসে সতর্ক থাকতে হবে। ডিটারজেন্ট/ সাবান গুঁড়া
ব্যবহার করা যাবে না। এতে কেমিক্যাল বেশি থাকে, চামড়া শক্ত হয়ে ফেটে যায়। ব্লিচ/ক্লিনিং লিকুইড ব্যবহারে রঙ ফিকে হয়ে যায়, চামড়ার আসল টেক্সচার নষ্ট হয়। দাগ তুলতে অ্যালকোহল বা স্পিরিট ব্যবহার করলে ব্যাগের উপরিভাগ শুকিয়ে যায় ও দাগ থেকে যায়। সরিষার তেল, নারকেল তেল
ইত্যাদি ব্যবহার করবেন না। এতে দাগ পড়ে যায়, তেল শোষণ হয়ে ব্যাগ নষ্ট হয়। সরাসরি পানি দিয়ে ধোয়া যাবে না। পানি চামড়ার ভেতরে ঢুকে গেলে ফুলে যায় ও ফেটে যেতে পারে।তাহলে কী করবেন

খেয়াল রাখবেন ধুলা সরানোর জন্য নরম শুকনো কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছুন। ব্রাশ ব্যবহার করলে খুবই নরম ব্রাশ নিন। দাগ তোলার জন্য পানি ও সাদা ভিনেগার (১:১ অনুপাতে মিশিয়ে নিন) মিশ্রণ নিয়ে নরম কাপড় সামান্য ভিজিয়ে দাগের জায়গায় হালকা ঘষে মুছুন। তারপর শুকনো
কাপড়ে মুছে নিন। তেলতেলে দাগ উঠাতে দাগের ওপর সামান্য বেবি পাউডার বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিন। সারা রাত রেখে দিন। সকালে ব্রাশ বা কাপড়ে ঝেড়ে ফেলুন। কোন কারণে দুর্গন্ধ হলে তা দূর করতে ব্যাগের ভেতরে বেকিং সোডা ভরা ছোট পাউচ রেখে দিন। ১ থেকে ২ দিন পর দুর্গন্ধ চলে যাবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code