পঞ্চমবারের মতো ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রে টানা পঞ্চমবারের মতো সিনেটে বাজেট বিল পাস করতে ব্যর্থ হওয়ায় দেশের সরকারি কর্মকাণ্ড বন্ধ বা শাটডাউন অব্যাহত রয়েছে।

বাজেট বিল পাসের জন্য সিনেটে ৬০ ভোট প্রয়োজন হলেও সর্বশেষ ভোটেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের পক্ষে তা পূরণ হয়নি। এই ব্যর্থতার কারণে শাটডাউন শুরু হওয়ার পাঁচদিনে কয়েক হাজার সরকারি কর্মী বাধ্যতামূলক অবৈতনিক ছুটি বা বেতন ছাড়া কাজের মধ্যে পড়েছেন।

Manual2 Ad Code

মূলত বাজেট বিল পাসে ব্যর্থতার পেছনে ট্রাম্পের রিপাবলিকান সরকার এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের মধ্যে দ্বন্দ্ব দায়ী। ডেমোক্র্যাটরা স্বাস্থ্যখাতে বরাদ্দসহ কিছু নির্দিষ্ট নীতি বাস্তবায়নের জন্য বাজেট অনুমোদন চাচ্ছে, কিন্তু ট্রাম্প ও রিপাবলিকানরা সেটি ভেটো দিচ্ছে। এর ফলে ডেমোক্র্যাটরা সরকার চালানোর জন্যও নতুন বাজেট অনুমোদন দিচ্ছে না।

এরই মধ্যে ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে আপসের ইঙ্গিত দিয়েছেন। সামাজিকমাধ্যম ট্রুথে তিনি লিখেছেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যেকোনো বিষয়ে কাজ করতে প্রস্তুত। তবে প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে। আমাদের সরকারকে আজ রাতেই সচল করতে হবে।”

Manual5 Ad Code

নতুন প্রস্তাবিত বাজেট বিল থেকে ডেমোক্র্যাটদের স্বাস্থ্যনীতির অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা বলছেন, এটি স্বল্প আয়ের আমেরিকানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দাবি করছেন, স্বাস্থ্যখাতে বাদ দেওয়া অর্থ পুনর্বার বরাদ্দ করা হোক এবং স্বল্প আয়ের নাগরিকদের হেলথ ইন্সুরেন্সের ভর্তুকি চলমান রাখার ব্যবস্থা নিশ্চিত হোক।

Manual3 Ad Code

সূত্র: বিবিসি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পঞ্চমবারের মতো ব্যর্থ বাজেট বিল
  • যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code