আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত এক

লেখক: Shiuly
প্রকাশ: ৮ মাস আগে

Manual5 Ad Code

মাইনুল ইসলাম রাজু

বরগুনার আমতলী- পটুয়াখালী- কুয়াাকাটা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সোহাগ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ওই সড়কের শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহত সোহাগ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহাগ ও চালক সাইদুল ইসলাম মোটরসাইকেল যোগে পটুয়াাখালী যাচ্ছিলেন। পথিমধ্যে শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় টিউবওয়েল মালামাল বোঝাই একটি টমটমের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দু’জনেই সড়কের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আরোহী সোহাগ নিহত হন এবং চালক সাইদুল ইসলাম গুরুতর আহত হন।

Manual7 Ad Code

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রæত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত্যু ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত সাইদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় সোহাগ নামে একজন নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক সাইদুলকে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক
  • আহত এক
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code