আমেরিকান কংগ্রেস ও আমাদের যুব সমাজের করণীয় বিষয়ে হাসান আলীর আলোচনা

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

Manual1 Ad Code

হাসান আলী : আজকের আমার আলোচনার বিষয় আমেরিকার কংগ্রেস আমাদের অধিকার ও যুব সমাজের ভুমিকা। আমেরিকান কংগ্রেস কি, কংগ্রেসের কর্ম ক্ষমতা, নাগরিকদের প্রতি কংগ্রেসের দায়িত্ব, কংগ্রেসের সদস্য হতে হলে প্রয়োজনীয় যোগ্যতার কথা উল্লেখ করব । আমেরিকা বর্তমানে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার দেশ হিসাবে, বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান এবং আমেরিকার নাগরিকদের কল্যানে কংগ্রেসকে নেতৃত্ব দিতে হয়।কংগ্রেস বলতে সিনেট( উচ্চ পরিষদ) এবং হাউস অব রিপ্রেজেনটেটিভ(নিন্ম পরিষদ) উভয় হাউসকে কংগ্রেস বলে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

কংগ্রেস সদস্যদের যোগ্যতা ও সুযোগ সুবিধাঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার ৭ বছর পর কংগ্রেসম্যান হিসাবে প্রার্থী হওয়া যায় এবং ৯ বছর পর সিনেটে প্রার্থী হওয়া যায়। কংগ্রেসম্যান দুই বছর পর পর এবং সিনেটর ছয় বছর পর পর নির্বাচিত হন। কংগ্রেস সদস্যরা ১ লক্ষ ৭৯ হাজার ডলার বার্ষিক বেতন পান এছাড়াও নিজ নিজ এলাকায় একাধিক অফিসের ভাড়া ও সেক্রেটারীর বেতন সংগ্রহ করতে পারেন।

 

কংগ্রেসের দায়িত্বঃ- কংগ্রেস সদস্যদের কাজ হল নাগরিকদের কল্যানে আইন প্রণয়ন করা, বৈদেশিক বানিজ্য ও চুক্তি অনুমোদন করা, ফেডারেল এজেন্সীর দোষত্রুুটি অনুসন্ধান করা, ফেডারেল এজেন্সী সম্বন্ধে নাগরিকদের কোন অভিযোগ থাকিলে তা সমাধানের ব্যবস্হা করা। এবারে আমাদের কর্তব্য সম্বন্ধে আলোচনা করব। কংগ্রেসম্যান ও সিনেটরা নিজেদের স্বার্থে নাগরিকদের সাথে সম্পর্ক রাখতে চান। ইলেকশনের সময় তাদের ভোটের দরকার, ফান্ড ও ভলেনটিয়ার প্রয়োজন। নাগরিকরা তাদেরকে সাহয্য করতে পারেন।

 

আমাদের অধিকারঃ- ঈদের সরকারী ছুটি,স্কুলে হালাল খাদ্য সরবরাহ, ডিউটি ফ্রি বানিজ্য সুবিধা, রমজান মাসকে মুসলিম হেরিটেজ মাস ঘোষনা, আমেরিকার সিনেটে ও হাউস অব রিপ্রেজেনটেটিভে মুসলিম ককাস গঠন, হোয়াইট হাউসে মুসলিম এফেয়ার্স গঠন সহ আরও অনেক। কংগ্রেসে লবিং করে আমাদের অধিকার আদায় করে নিতে হবে।

Manual7 Ad Code

 

যুব সমাজের দায়িত্ব ও কর্তব্যঃ- যুবকরা নিজ নিজ এলাকার পলিটিকেল পার্টির সদস্য হয়ে পলিটিশিয়ানদের জন্য কাজ করে অভিজ্ঞতা অর্জন করলে পরবর্তীতে নিজে প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবেন।আমাদের সবার কাজ হবে ভোট রেজিষ্টার করা, ভোটের সময় সবাই মিলে ভোট দেওয়া,ফান্ড রাইজিং পার্টিতে যোগদান করা, সবাই মিলে ভলেনটিয়ার হয় কাজ করা ৷ বর্তমানে আমেরিকায় মুসলমানদের যে সমস্যা আছে ,তাহার সমাধান হল আমেরিকার রাজনীতিতে যোগদান করে নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানের সাথে আলোচনা করে সমাধানের বাহির করা। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমেরিকার রাজনীতিতে যোগদানের আবেদন জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হউন ৷ হাসান আলী, কনভেনার আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code