আওয়ামী লীগই অগ্নি সন্ত্রাসের মূল হোতা : ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্টঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আন্দোলনের যে ধারাবাহিকতা শুরু হয়েছে, তার গতি প্রতিদিন বাড়ছে। এতে ক্ষমতাসীনরা ভয়ে রয়েছে, তাই আগের বিষয়গুলো টেনে আনছে। সত্যি কথা বলতে গেলে অগ্নিসন্ত্রাসের মূলহোতা বিএনপি নয়, আওয়ামী লীগ নিজেই।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তিন সমমনা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

মির্জা ফখরুল বলেন, আমাদের যত সমাবেশ হয়েছে, প্রত্যেকটাতে বিএনপির নেতাকর্মীদের ওপরে অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে। আপনারা এসব ঘটনা দেখেছেন, অথচ আমাদের দলের কোনো লোক সন্ত্রাস বা উসকানির সঙ্গে জড়িত ছিলো না। তারাই উসকানি দিয়ে সন্ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে। তারা এই চলমান আন্দোলনকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে।

Manual2 Ad Code

তিনি বলেন, সে সময় যতগুলো ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকেরা (অগ্নিসন্ত্রাস) জড়িত ছিল। বাসের (অগ্নিসংযোগ) ব্যাপারটা নিশ্চয় আপনাদের মনে আছে। চৌদ্দগ্রামে যে ঘটনা ঘটেছিল সে ঘটনায় খালেদা জিয়াকে আসামি করে মামলা দেওয়া হয়েছে অথচ এসবের মূলে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের লোকজন জড়িত।

Manual3 Ad Code

বিকেল ৪টায় মাইনরিটি জনতা পার্টি, বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ন্যাপ ও বিকাল ৫টায় সাম্যবাদী দলের সঙ্গে সংলাপে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual3 Ad Code

মাইনোরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মণ্ডল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম নিজ নিজ দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আর বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code