প্রবীণ প্রবাসীদের সুখের ঠিকানা বারী হোম কেয়ার!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক : মানব সেবার মহান ব্রত নিয়ে বারী হোম কেয়ার প্রবাসে স্বাস্থ্য সেবায় সাফল্যের এক অভূতপূর্ব স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানটি সততা নিষ্ঠা ও উন্নত সেবার মাধ্যমে প্রবীন প্রবাসীদের স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে। যারা আজ বয়সের ভারে নিরব নিথর তাদের মনে আজ প্রশান্তির আবির ছড়িয়েছে। মুখে ফুটে উঠেছে সুখের হাঁসি। তাই ফকির উদ্দীন লিখেছেন ‘মানুষ ধর মানুষ ভজো,  শুন বলিরে পাগল মন, মানুষের ভেতরে মানুষ, করিতেছে বিরাজজন’। মহান সাধকের এই বাণীকে বুকে ধারন করেই বারী হোম কেয়ার এগিয়ে চলেছে মানব কল্যানের দিশারী হিসেবে।

Manual1 Ad Code

২০১৬ সালে  বারী হোম কেয়ার শুভ যাত্রা। সততা-নিষ্ঠা ও উন্নত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসীদের মন জয় করে নিয়েছে। দিনের পর দিন সেবা গ্রহনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতিষ্ঠানটির পাঁচটি শাখা থেকে সেবা দান করে হচ্ছে। যা লং আইল্যান্ডে, ওজনপার্ক, ব্রæকলীন, জ্যামাইকা, ব্রঙ্কস এবং জ্যাকসন হাইটস এ অবস্থিত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা অসংখ্য। যারা সকলেই আন্তরিক।

Manual3 Ad Code

বারী হোম কেয়ার এর চেয়ারমানের দায়িত্বে রয়েছেন মুনমুন হাছিনা বারী। তিনি একজন সফল নারী উদ্যোক্তা। দুই পুত্র এক কন্যা সন্তানের জননী মুনমুন হাসিনা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। সাংসারিক কর্মকান্ডের পরও তিনি যথারিতি প্রতিটি শাখা পরিদর্শনে যান এবং কর্মকর্তা-কর্মচারীদের দেখ ভাল করেন।

Manual2 Ad Code

প্রতিষ্ঠানের সিইও আসেফ বারী (টুটুল) সর্বজন পরিক্ষিত একজন সজ্জল ব্যক্তি। মুখে হাঁসি, প্রাণ উজ্জ্বল কথা, সমাজ সেবা তার স্বকীয়তা। এ ছাড়া রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায় তার ভূমিকা অগ্রনী। আসেফ বারী (টুটুল) নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, রংপুর জেলা সমিতির প্রেসিডেন্ট, আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন কমিটির উর্ধ্বতন কর্মকর্তা। তিনিই সর্ব প্রথম উত্তর আমেরিকায় বেগম রোকেয়া স্মৃতি পদক প্রবর্তন করেন। এছাড়া তিনি জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ নেতা। জাপা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের প্রিয় ভাজন ছিলেন টুটুল। যুক্তরাষ্ট্র সফরকালে হুসাইন মোহাম্মদ এরশাদ বহু বার আসেফ বারী (টুটুল) এর বাসায় আতিথীয়তা গ্রহন করেন।

Manual3 Ad Code

আসেফ বারী টুটুলের সকল কর্মই প্রশংসনীয়। তিনি প্রবাসী বাংলাদেশীদের গর্ব। আর এই গর্বীত ব্যক্তিটিই গড়ে তুলেছেন স্বাস্থ্য সেবার এক কল্যানকর প্রতিষ্ঠান ‘বারী হোম কেয়ার’। যা প্রবীন প্রবাসীদের সুখের ঠিকানা।

বারী হোম কেয়ার এর অদ্ভূতপুর্ণ সাফল্যের মুলে রয়েছে বারী পরিবারের অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠা, সুব্যবহার এবং আন্তরিকতা। যা প্রবাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রবাসীদের প্রত্যাশা বারী হোম কেয়ার এর স্বপ্নীল অগ্রযাত্রা মানব কল্যানে বয়ে আনুক সুখ সমৃদ্ধি ও আনন্দের বন্যা, আর ফুলে ফুলে শোভিত হোক বারী হোম কেয়ার এর বিস্তৃত আঙ্গিনা। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code