ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আরোপ করল ইইউ

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার নাগরিকদের আর একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল-এন্ট্রি) ভিসা দিবে না। ইউক্রেন যুদ্ধকে ঘিরে মস্কোর ওপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানায় জোটটি। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ব্রাসেলস এক বিবৃতিতে জানায়, ‘এখন থেকে রাশিয়ার নাগরিকরা আর মাল্টিপল-এন্ট্রি ভিসা পাবেন না। এর অর্থ হলো, রাশিয়ার নাগরিকদের ইইউতে ভ্রমণের পরিকল্পনা করলে প্রতিবার নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code