সিরিয়ায় আল-কায়েদা নেতা কে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

মার্কিন সেনারা সিরিয়ায় ড্রোন হামলায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যা করেছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র জন রিগসবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে।

 

 

শুক্রবার এক বিবৃতিতে রিগসবি বলেন, ‘তিনি নিহত হওয়ায় সন্ত্রাসী এই গোষ্ঠীর নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের মিত্র ও নিরপরাধ সাধারণ মানুষের বিরুদ্ধে এই গোষ্ঠীর হামলার যেসব চক্রান্ত ছিল- তা খানিকটা হলেও বানচাল করা সম্ভব হয়েছে।’

Manual1 Ad Code

 

তিনি আরো জানান হামলায় এমকিউ-৯ ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন জন রিগসবি। আল মাতার ছাড়া আর কেউ এই হামলায় হতাহত হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

 

 

 

গত ২১ তারিখ দক্ষিণ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। দু’দিন আগের এই হামলার সঙ্গে আল মাতারের নিহত হওয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না- বিবৃতিতে তা পরিস্কার করেননি মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র। সিরিয়ার কোন অঞ্চলে আল কায়েদার এই নেতা নিহত হয়েছেন তাও বলেননি তিনি।

 

Manual7 Ad Code

জন রিগসবি বলেন, ‘আল কায়দা সবসময়েই যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্তমানে তারা সিরিয়াকে নিরাপদ স্বর্গ হিসেবে বিবেচনা করছে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, সিরিয়াতে তারা নিজেদের পুনরায় সংগঠিত করছে।’

 

 

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

গত সেপ্টেম্বরে সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী নিয়ন্ত্রিত উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে হামলা পরিচালনা করেছিল মার্কিন সেনাবাহিনীর সদর দফতর পেন্টাগন। ওই হামলায় নিহত হয়েছেন এই গোষ্ঠীর অপর জ্যেষ্ঠ নেতা সালিম আবু আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code