হংকং সিক্সেসে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:০১, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

হংকং সিক্সেসে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান

newsuk
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫
হংকং সিক্সেসে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। গতকাল রোববার মং ককে ফাইনাল ম্যাচে কুয়েতকে ৪৩ রানে হারায় আব্বাস আফ্রিদির দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। অধিনায়ক আব্বাস আফ্রিদি মাত্র ১১ বলে ১ চার আর ৭ ছক্কায় খেলেন ৫২ রানের ইনিংস। এছাড়া আবদুল সামাদ ১৩ বলে ৪২, খাজা নাফে ৬ বলে ২২ আর শেষদিকে মাজ সাদাকাত ৩ বল খেলে করেন অপরাজিত ১০ রান। জবাবে ৫.১ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় কুয়েত। রান করেছেন কেবল দুই ওপেনার। আদনান ইদ্রিস ৮ বলে ৫ ছক্কায় ৩০ আর মিট ভাবসর ১২ বলে ৩টি করে চার-ছক্কায় করেন ৩৩ রান। মাজ সাদাকাত ২৯ রানের শিকার করেন ৩টি উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code