৫ রানে হার বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে ৫ রানে হার দেখলো বাংলাদেশ। নির্ধারিত ১৬ ওভারে ১৪৬/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করলো সাকিব আল হাসানের দল। অ্যাডিলেডে বৃষ্টির কারণে নতুন টার্গেটে ব্যাট করতে নেমেছেন দুই অপরাজিত ব্যাটার লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। ১৬ ওভারে বাংলাদেশের নতুন টার্গেট ১৫১। জিততে হেলে এখন বাকি নয় ওভারে ৮৫ রান সংগ্রহ করতে হবে বাংলাদেশকে।

লিটনের ঝড়ো ফিফটি

Manual4 Ad Code

ভারতীয় বোলারদের বেধড়ক পেটাচ্ছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। মাত্র ২১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ফিফটি হাঁকালেন তিনি। ৬ ওভার শেষে বিনা উইকেটে ৬০ রান বাংলাদেশের।

দুই ওভারে ৬ বাউন্ডারি লিটনের

ভারতের দেয়া পাহড়সম টার্গেটে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারে ২ রান নিলেও পরের দুই ওভারে তাণ্ডব চালান লিটন দাস। আর্শদীপের ওভারে তিন চার হাঁকান টাইগার ওপেনার। তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফের লিটনকে স্ট্রাইক দেন নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

স্ট্রাইকে গিয়ে টানা তিন বলে একটি ছক্কা ও দুটি চার হাঁকান লিটন। অর্থাৎ, আশদীপ ও ভুবনেশ্বরের দুই ওভারে মোট ৬ বাউন্ডারি হাঁকালেন লিটন দাস। ৪ ওভার শেষে বিনা উইকেটে ৩৫ রান বাংলাদেশের।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান

সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখার ম্যাচে আগে বোলিং করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। কেএল রাহুল ও বিরাট কোহলির ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৪ রান তুলেছে ভারত।
ভারতের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। ৪৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৪ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। কেএল রাহুলের সংগ্রহ ৫০ রান। ৩২ বলের ইনিংসটি সাজাতে ৩ চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। তাছাড়া ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।
বাংলাদেশের হাসান মাহমুদ ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩৩ রানের খরচায় ২ উইকেট নেন সাকিব আল হাসান। টাইগারদের মধ্যে সবচেয়ে কিপটে বোলিং করেন তাসকিন। ৪ ওভারে উইকেট না পেলেও মাত্র ১৫ রান খরচ করেন তিনি।

Manual8 Ad Code

এবার সাকিবের শিকার সূর্যকুমার

Manual4 Ad Code

কেএল রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে বেক থ্রু এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার টাইগার অধিনায়কের শিকার ভয়ঙ্কর হয়ে ওঠা সূর্যকুমার যাদব। সাকিবের করা ১৪তম ওভারের তৃতীয় বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ৪ বাউন্ডারিতে ৩২ রান করেন যাদব।
১৪.২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১২১ রান।

Manual4 Ad Code

রাহুলকে আউট করে স্বস্তি ফেরালেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ধুঁকছিলেন কেএল রাহুল। ভারতের প্রথম তিন ম্যাচে দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি এই ওপেনার। এবার বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুললেন রাহুল। ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় হাঁকালেন ফিফটি। ভয়ঙ্কর হয়ে ওঠা রাহুলকে ফিরিয়ে স্বস্তি ফিরিয়েছেন সাকিব আল হাসান।
১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৬ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code