বার্সার হারের পর জাভি বললেন, ‘অবিচার হয়েছে’ 

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: যে চ্যাম্পিয়নস লিগের জন্য তাদের এত আয়োজন। সেই দলটি এভাবে হার দেখলে মেজাজ ঠিক রাখা কঠিন। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসের হয়েছেও তাই। সব ক্ষোভ উগড়ে দিলেন রেফারিকে কেন্দ্র করে। ইন্টার মিলানের কাছে ১-০ গোলে পরাজয়ের পর রেফারিং নিয়ে তিনি বলেছেন, ‘আমি ভীষণ রেগে আছি, এসব দেখে ক্ষোভও কাজ করছে। এটা বরং অবিচার হয়েছে। এবার জেনে নেওয়া যাক জাভির এত ক্ষোভের কারণ। প্রথমার্ধের স্টপেজ টাইমে ম্যাচের একমাত্র গোলটি করেছেন হাকান কালহানোগলু। কিন্তু শেষটা হয়েছে বিতর্ক সঙ্গী করে। ৬৬ মিনিটে বার্সা সমতা ফেরালেও হ্যান্ডবল হওয়ায় বাতিল হয়ে যায় তা। পরে তো বিপজ্জনক অঞ্চলে ইন্টারের ডেনজেল ডামফ্রিসের হাতে বল লেগেছে দাবি করে বার্সা পেনাল্টির আবেদনও করেছিল। কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ায় পরাজয়ের গ্লানি নিয়ে দলটি মাঠ ছেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code