বোলিংয়ে আটকাতেই টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ক্রীড়া ডেস্ক: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

Manual5 Ad Code

এবারের বিশ্বকাপে দুই দলের চিত্র দুই রকম। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারতের বিপরীতে হেরেছে আফগানিস্তান। বাংলাদেশের কাছে হারার পর আজ জয়ে ফিরতে ভারতের বিপক্ষে নামছে আফগানরা।

দিল্লিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। ব্যাটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে আফগান অধিনায়ক বলেছেন, ‘আমরা ব্যাটিং করব। কারণ ব্যাটিংয়ের জন্য উইকেটটি ভালো মনে হচ্ছে। প্রতিপক্ষকে আটকে দেওয়ার মতো আমাদের ভালো বোলিং আক্রমণ আছে।’

আফগানরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় খুশি হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণ তিনি চেয়েছিলেন পরে ব্যাটিং করতে। রোহিত বলেছেন, ‘আমরা পরে ব্যাটিং করতেই চেয়েছিলাম। গতকাল সন্ধ্যায় আমরা কিছুটা শিশির পড়তে দেখেছি। তাই মনে হয় না উইকেট খুব একটা পরিবর্তন হবে।’

Manual1 Ad Code

ভারতের বিপক্ষে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে আফগানিস্তান। প্রতিপক্ষ পরিবর্তন না করলেও একাদশে পরিবর্তন এনেছে ভারত। রবিচন্দ্রণ অশ্বিনের জায়গায় পেসার শার্দূল ঠাকুরকে নিয়েছে।

Manual6 Ad Code

ভারতের একাদশ:
রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।

Manual4 Ad Code

আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code