অভিষেকেই যেভাবে ধোনির আক্ষেপ বাড়িয়েছিলেন বুমরাহ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

‘তোমাকে সিরিজের শুরুতে পেলে আমরা ওয়ানডে সিরিজটাই জিততে পারতাম।’- অভিষেক ম্যাচে পেসার জাসপ্রিত বুমরাহর পারফরম্যান্স দেখে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছিলেন মাহেন্দ্র সিং ধোনি।
২০১৬ সালে অস্ট্রেলিয়া সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বুমরাহর। ভারতের অধিনায়ক ছিলেন তখন ধোনি। সে সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। তবে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর শেষ ম্যাচে বুমরাহকে সুযোগ দেন টিম ম্যানেজমেন্ট।
আর মাঠে নেমেই দারুণ পারফরম্যান্সে দলের জয়ে অবদান রাখেন এই বোলার। ম্যাচে ১০ ওভারে ৪০ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন বুমরাহ। সেই ম্যাচে এই গতিতারকার পারফরম্যান্স দেখে অধিনায়ক ধোনি আক্ষেপ করেছিলেন সিরিজের শুরু থেকে তাকে না পাওয়ায়। সম্প্রতি ইউটিউব সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন বুমরাহ নিজে।
২৬ বছর বয়সী এই ভারতীয় গতিতারকা সে স্মৃতি রোমন্থন করে বলেন, ‘আমার অভিষেক ম্যাচ জেতার পরে, ধোনি ভাই আমাকে বলেছিলেন, তোমার সিরিজের শুরুতে দলে আসা দরকার ছিল। তাহলে আমরা হয়ত সিরিজটা জিততে পারতাম।’
ধোনির এমন উৎসাহ মূলক কথা শুনে নিজের মধ্যে অনেক সাহস পেয়েছেন জানিয়ে বুমরাহ আরও যোগ করেন, ‘যদিও আমি অভিষেকের দিন নার্ভাস ছিলাম, তবে তার এই কথা আমাকে অনেক সাহস জুগিয়েছিল। পরবর্তী সময় তিনি মাঠে আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিলেন।’
ধোনির আক্ষেপ অবশ্য সেই সফরে টি-টোয়েন্টি সিরিজে আরও বাড়িয়ে দিয়েছিলেন বুমরাহ। ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। আর সেই সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন বুমরাহ। নিজের অভিষেক টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট পেয়েছিলেন বুমরাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code