ইংল্যান্ড ক্রিকেট দলকে বড় শাস্তি দিলো আইসিসি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ ব্রিসবেনের গ্যাবায় ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে আরও একটি দুঃসংবাদ পেলো তারা। পাঁচ পয়েন্ট কাটার পাশাপাশি ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যাচ জয়ের নায়ক অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিড হেডকেও জরিমানা করেছে আইসিসি।

Manual2 Ad Code

জানা গেছে, মন্থর গতির ওভার রেটের কারণে জো রুটের দলকে জরিমানা করেছে আইসিসি। এই টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল তারা। আইসিসির নিয়মে বলা আছে, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং সেই হিসেবে এখন ১০০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে ইংলিশদের। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে ৫ পয়েন্ট বাতিল করা হয়েছে।

Manual7 Ad Code

অন্যদিকে, ম্যাচ চলাকালীন অশালীন ভাষা ব্যবহারের কারণে জরিমানা গুনতে হচ্ছে গ্যাবা টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান হেডকেও। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code