নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলায় শিক্ষক নিহত, অপহৃত বহু ছাত্রী

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালে বোকো হারামের ছাড়া ফুটেজ, ছাত্রীদের ছেড়ে দেওয়ার বিনিময়ে সাজাপ্রাপ্ত আসামীদের মুক্তি দাবি করেছিল গোষ্ঠীটি।নাইজেরিয়ার একটি বিদ্যালয়ে শিক্ষককে হত্যা করে একাধিক নারী শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির কেব্বি অঙ্গরাজ্যের ওই সরকারি বালিকা আবাসিক বিদ্যালয়ে সোমবার (১৭ নভেম্বর) ভোরের দিকে ওই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রতিষ্ঠানের উপ-অধ্যক্ষকে হত্যার পর অন্তত ২৫ জন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিগত কয়েকমাস ধরে চলা ব্যাপক অপহরণের সর্বশেষ ঘটনা এটি। পুলিশের মুখপাত্র নাফিউ আবুবাকার কোতারকোশি জানান, হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল। তারা সমন্বিত কৌশল ব্যবহার করে ভোর ৪টার দিকে মাগা শহরের গভর্নমেন্ট গার্লস কমপ্রিহেনসিভ সেকেন্ডারি স্কুলে ঢোকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এরপর তারা বিদ্যালয়ের দেয়াল টপকে হোস্টেল এলাকায় গিয়ে ছাত্রীদের ধরে নিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code