তহবিল ঘাটতি, প্রকট হচ্ছে ক্ষুধা সংকট, জাতিসংঘের সতর্কবার্তা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual2 Ad Code

ইন্টালন্যাশনাল ডেস্ক: বিশ্বজুড়ে গভীর হচ্ছে ক্ষুধা সংকট। জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা- বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, তহবিলের ঘাটতির কারণে বিশ্ব আজ একটি গভীর ক্ষুধা সংকটের মুখোমুখি। সংস্থাটির ২০২৬ সালের বৈশ্বিক পর্যালোচনা (গ্লোবাল আউটলুক) প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর প্রায় ৩১৮ মিলিয়ন মানুষ সংকটময় ক্ষুধা বা তার চেয়েও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কিন্তু তহবিল সংকটের কারণে ডব্লিউএফপি মাত্র ১১০ মিলিয়ন সবচেয়ে দুর্বল মানুষকে সহায়তা দিতে পারবে, যা প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার বা ১,৩৬,৫০০ কোটি টাকার সমান। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী সংস্থাটি সম্ভবত এই অর্থের অর্ধেক অর্থাৎ প্রায় ৬.৫ বিলিয়ন ডলার পাবে। ডব্লিউএফপি–এর নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, বিশ্ব একই সঙ্গে গাজা এবং সুদানের কিছু অংশে দুর্ভিক্ষের মুখোমুখি। এটি ২১শ শতকে একদম গ্রহণযোগ্য নয়। ক্ষুধা আরও গভীর হচ্ছে। আমরা জানি প্রারম্ভিক ও কার্যকর সমাধান জীবন বাঁচায়, তবে আমাদের অতীব প্রয়োজন আরও সহায়তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code