কানাডায় অস্থায়ী কর্মীদের স্থায়ী নাগরিকত্বের সুযোগ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual7 Ad Code

কানাডা অফিস: কানাডা সরকার ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীকে স্থায়ী নাগরিকত্ব (পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর) দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বিষয়টি ২০২৫ সালের ফেডারেল বাজেটে উল্লেখ করা হয়েছে, যা প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সংখ্যালঘু সরকার গত ৪ নভেম্বর পার্লামেন্টে উপস্থাপন করেছে। সরকারের প্রত্যাশা, এই উদ্যোগ কানাডার অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। ২০২৬ সালে অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার—যা ২০২৫ সালের ৬ লাখ ৭৩ হাজার ৬৫০ জনের তুলনায় প্রায় ৪৩ শতাংশ কম। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে ১ লাখ ৫৫ হাজার করা হয়েছে। অস্থায়ী বিদেশি শ্রমিকদের লক্ষ্যও ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code