ইউরোপ ডেস্ক: ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে এখন ক্রমবর্ধমান সংখ্যায় দ্রুতগতির শক্তিশালী নৌকা ব্যবহার করছে পাচারকারীরা। জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানায়, এসব নৌকার গতি এতটাই বেশি যে উপকূলরক্ষীরা অনেক সময়ই সেগুলোকে আটকাতে পারে না। এতে যাত্রার সময় যেমন কমছে, তেমনি ঝুঁকিও বাড়ছে। মূলত ছোট নৌকা ও রাবার ডিঙ্গিই বহুদিন ধরে ইউরোপমুখী অনিয়মিত যাত্রার প্রধান মাধ্যম ছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে পাচারকারীরা এমন দ্রুতগতির নৌকা ব্যবহার করছে, যেগুলোর ইঞ্জিন প্রায় ১৪০০ হর্সপাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে। যা রেসিংয়ে ব্যবহৃত একটি ফর্মুলা–১ গাড়ির ইঞ্জিনের কাছাকাছি। ডিপিএ’র তথ্যে বলা হয়, এসব নৌকার দৈর্ঘ্য প্রায় ১৪ মিটার পর্যন্ত হতে পারে এবং এগুলোর গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারেরও বেশি। যা বেশিরভাগ সীমান্তরক্ষী নৌকার পক্ষে ধরার মতো নয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।