বিক্ষোভে চীনের সতর্কতা

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার এক হাজারের বেশি মানুষ জড়ো হয়। এ সময় বেইজিং সতর্ক করে বলেছে, আগুনের ঘটনায় চীনবিরোধী কোনও বিক্ষোভ দেখা দিলে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাই পোর ওয়াং ফুক কোর্টের বহুতল আবাসিক ভবনগুলোতে আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন। অগ্নিকাণ্ডের আগে দেওয়া অগ্নিসংকেত সংক্রান্ত সতর্কতা উপেক্ষা ও অনিরাপদ নির্মাণকাজের অভিযোগে জনসাধারণের ক্ষোভ বাড়ছে। রবিবার সন্ধ্যায় পুলিশ জানায়, ক্ষতিগ্রস্ত পাঁচটি ভবন তল্লাশি শেষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। সিঁড়িঘর ও ছাদে বেশ কয়েকটি লাশ পাওয়া গেছে। বাসিন্দার সেখান দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। এখনও ৪০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code