চীনের সিচিয়াংয়ের তুষারে বিরল লাল শেয়াল

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : চীনের রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় শ্রেণির সুরক্ষিত প্রাণী লাল শেয়াল। এমন একটি শেয়ালের দুর্লভ দৃশ্য ধরা পড়েছে উত্তরপশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাংচি হুই প্রিফেকচারে। বুধবার মুলেই কাজাখ স্বায়ত্তশাসিত কাউন্টিতে ধারণ করা ভিডিওতে দেখা গেছেবরফে ঢাকা মাঠের ওপর দিয়ে ধীরেধীরে হেঁটে যাচ্ছে শেয়ালটি। মাঝেমধ্যে থেমে পেছন ফিরে তাকানোর ভঙ্গিদূরের পাহাড় আর সাদা বরফের নিস্তব্ধ প্রেক্ষাপটে তৈরি করেছে মানুষপ্রকৃতিজীবজগতের অপূর্ব সহাবস্থানের মূর্ত ছবি। লাল শেয়াল ক্যানিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী। এর দেহ লম্বাটেমুখ সরু আর কান বড়। পিঠ সাধারণত হলদেটেবাদামি বা লালচেবাদামি রঙের লোমে ঢাকা। কানএর উপরের অংশ ও পায়ের বাইরের দিক কালোআর ফুঁসে থাকা লম্বা লেজের ডগা থাকে সাদা। সাম্প্রতিক বছরগুলোতে মুলেই কাউন্টি সরকার ঘাসজমি পুনরুদ্ধারচারণভূমি সংরক্ষণ ও নানান পরিবেশগত পুনর্বাসন কার্যক্রম চালিয়ে আসছে। এসব উদ্যোগে স্থানীয় বন্যপ্রাণীর বাসস্থান উন্নত হয়েছে এবং এলাকার জীববৈচিত্র্য ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code