মেয়র হিসেবে ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে থাকবেন মামদানি

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual7 Ad Code

নিউইয়র্ক অফিস: নিউইয়র্ক সিটির মেয়র-ইলেক্ট জোহরান মামদানি ম্যানহাটনের সেই ম্যানশনে বসবাস করবেন, যেখানে তার পূর্বসূরিরা থেকেছেন। তিনি ছেড়ে যাচ্ছেন ঐ ভাড়ার অ্যাপার্টমেন্টটি, যা তার প্রচার অভিযানের সময় তীব্র বিতর্কের বিষয় হয়ে উঠেছিল। সোমবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে মামদানি বলেন, ‘এই সিদ্ধান্ত মূলত আমাদের পরিবারের নিরাপত্তা এবং নিউইয়র্কবাসী যে সাশ্রয়ী আবাসনের এজেন্ডায় ভোট দিয়েছে তা বাস্তবায়নে আমার সম্পূর্ণ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে নেয়া হয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ১৭৯৯ সালে নির্মিত গ্রেসি ম্যানশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অধিকাংশ নিউ ইয়র্ক সিটি মেয়রের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু মামদানির কাছে সাশ্রয়ী আবাসন ছিল কেন্দ্রীয় ইস্যু, নভেম্বরের বিজয়ের পরপরই তিনি সেখানে থাকবেন কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি। মামদানি কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকায় থাকতেন। মধ্যবিত্ত পরিবারসমৃদ্ধ এই এলাকা অভিবাসী কমিউনিটি এবং বৈচিত্র্যময় বৈশ্বিক খাবারের জন্য বিখ্যাত। বিবৃতিতে মামদানি আরও বলেন, অ্যাস্টোরিয়া: আমাদের নিউ ইয়র্ক সিটির সেরা রূপটি দেখানোর জন্য ধন্যবাদ। যদিও আমি আর অ্যাস্টোরিয়ায় থাকব না, অ্যাস্টোরিয়া সবসময় আমার ভেতরে এবং আমার কাজের মধ্যে বেঁচে থাকবে তিনি বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code