বড়লেখা পয়লয়ান বাড়ি এসোসিয়েশন ইনকের বনভোজন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

Manual3 Ad Code

ডেস্ক নিউজ :: প্রবাস জীবনের নানা ব্যাস্ততাকে পেছনে ফেলে গত রবিবার নিউইয়র্কের কানিংহাম পার্কে বড়লেখা প​য়ল​য়ান বাড়ি ইউ.এস​. এ এর আয়োজনে সম্পন্ন হল বার্ষিক বনভোজন । এতে নিউয়র্কের বিভিন্ন এলাকা থেকে বড়লেখা, জুড়ী,  কুলাউড়া এবং বিয়ানীবাজারের শখানেক প্রবাসী অংশগ্রহন করেন ।  উপস্থিত প্রবাসীদের পদচারণ ও কলকাকলীতে উৎসবমুখর হয়ে উঠেছিল মনোরম পরিবেশে বেষ্ঠিত পার্কের সবুজ চত্বর ।

বনভোজন ও মিলনমেলায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিরাজ উদ্দিন​, লেইস আহমেদ​, আজাদ উদ্দিন​, ফখরুল হোসাইন​, বাবুল হোসাইন​, আহমেদুল হক​, তুতিউর রহমান সহ আরো অনেকে ।


Manual7 Ad Code

সংগঠনের সভাপতি ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোঃ আবু সায়েম বলেন “আমেরিকায় বেড়ে ওঠা আমাদের নতুন এ প্রজন্ম এবং পুরাতন প্রজন্মের মাঝে পারিবারিক বন্ধনকে আরো সুদৃড় করার পাশাপাশী আমাদের দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি চর্চা করা এবং সবার মাঝে আনন্দ ভাগাভাগী করাই আমাদের এ আয়োজনের লক্ষ । সবাইকে অনেক ধনবাদ জানাচ্ছি আমাদের এ আয়োজনকে সার্থক করে তোলার জন্য”

Manual8 Ad Code

 

অংশগ্রহনকারীরা আত্মীয়স্বজন, প্রিয়জন, বন্ধু, সহকর্মী, এলাকাবাসী সবাইকে একসঙ্গে পেয়ে দিনভর আনন্দ উলস্নাস, স্মৃতিচারণ, গল্পগুজব, খেলাধুলা, গান-বাজনা করে কাটিয়েছেন পুরোদিনটি।

এছাড়া বিভিন্ন জনের ঘর থেকে রান্না করে আনা সুস্বাদু খাবার ও মুখরোচক চটপটি নিয়েআসে অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code