গাউসিয়া কমিটি নিউইয়র্কের উদ্যোগে “শানে গাউসুল আজম জিলানী কনফারেন্স” অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ গাউছিয়া কমিটি নিউইয়র্ক শাখার উদ্যোগে গত ৫ই ডিসেম্বর রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে “শানে গাউসুল আজম জিলানী কনফারেন্স-২০২১” অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহ ও মহান নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের প্রেম ও রেজামন্দী হাসিলে আওলাদে রাসূল (দঃ), ওলীকুল স¤্রাট, কাদেরীয়া ত্বরীকার প্রবর্তক, শেখ সৈয়দ ইমাম আবদুল কাদের জিলানী (রাঃ) এর পবিত্র ওফাত বার্ষিকী ফাতেহায়ে ইয়াজদহুম উপলক্ষে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এদিন বা’দ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলের শুরুেেত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সালাতু সাালাম পাঠ করেন হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী এবং না’ত শরীফ পাঠ করেন মুহাম্মদ ওমর ফারুক।

Manual7 Ad Code

গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার সভাপতি আলহাজ¦ ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার মহাসচিব আলহাজ¦ মুহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে তকরীর করেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আল্লামা সাইফুল আজম বাবর আল-আজহারী।

আরও বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার উপদেষ্টা প্রফেসর আলহাজ¦ আবুল কালাম, হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ, মাওলানা আতাউর রহমান, আলহাজ¦ মুহাম্মদ সেলিম উদ্দিন, সৈয়দ জামিন আলী, মাওলানা আবদুর রহীম,

গিয়াস আহমেদ, আহসান হাবীব, আসলাম হাবীব, গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আইয়ুব আনসারী, সহ-সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, মুহাম্মদ নাদের, যুগ্ন-সাধারণ সম্পদক হাফেজ মাওলানা ওয়াসীম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মুস্তাফা কামাল,

অর্থ সম্পাদক মুহাম্মদ মনিরুল হক চৌধুরী, মাহফিলের আহবায়ক কমিটির মুহাম্মদ ওমর ফারুক ও মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সংগঠনের দপ্তর সম্পাদক আকতারুল আজম, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ বদরুল হক, সহ দাওয়াতে খায়ের সম্পাদক ওসমান গনী তালুকদার শামীম, সদস্য মুহাম্মদ শাহ আলম সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

মাহফিলে বক্তাগণ বলেন, ইসলামে প্রকৃতধারা আহলে সুন্নাত। যার মূলভিত্তি কোরআন, সুন্নাহ, ইজমা ও ক্বিয়াস। আহলে বায়াত, খোলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কেরাম হলো কোরআন সুন্নাহর বাস্তবরূপ। তৎপরবর্তীতে তাবেয়ীন-তাবে তাবেয়ীন, হাদীস, মাজহাব ও ত্বরীকার ইমামগণ হলেন পূর্ববর্তী আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের উত্তরসুরী।

Manual5 Ad Code

তৎপরবর্তীতে আউলিয়া কেরামগণ পূর্ববর্তীদেরকে অনুস্মরণ-অনুকরণ করে সমগ্র পৃথিবীতে প্রকৃত ইসলাম প্রচার করেন। ইসলামের অন্যতম সফল প্রচারকদের মধ্যে গাউসুল আজম শেখ সৈয়দ ইমাম আবদুল কাদের জিলানী অন্যতম। তাঁর আগমনে ইসলামের পূর্নজাগরণ ঘটে এবং ইসলামের তাসাউফ বা আধ্যাত্বিকতার পথ ত্বরীকারুপে

নবরূপ লাভ করে। তিনি সকল ওলীদের স¤্রাট হিসেবে সমাদৃত হন এবং পরবর্তী সকল ওলীগন তাঁকে মান্য করেন। মহান এই ওলী আধ্যত্বিকতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে অগনিত অমুসলিমকে ইসলামে দিক্ষীত করেন।

বক্তাগণ গাউসিয়া কমিটি বাংলাদেশের সাম্প্রতিক করোনাকালীন সময়ে মানবতার সেবার ভূয়সী প্রসংশা করেন।
মাহফিলে নেতৃবৃন্দ জানান, করোনার সময় জীবনের ঝুঁকি নিয়েও গাউসিয়া কমিটি বাংলাদেশ অগনিত মৃতদেহের জানাযা, দাফন-কাফন ও সৎকার সম্পন্ন করে। বক্তাগণ মুসলিম মিল্লাতকে গাউসে পাকের প্রদর্শিত কুরআন সুন্ন্াহর

আনুগত্যে সাহাবা, মজহাব ও তরীকার অনুস্মরণে ধর্মের প্রকৃত ধারাবাহিকতায় জীবন ও সমাজ গড়ার আহ্বান জানান। জিকির, সালাতু সালাম, ক্বিয়াম, বিশেষ মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে “শানে গাউসুল আজম জিলানী কনফারেন্স” সমাপ্ত হয়

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code