নিউইয়র্কে পরানে আগ্রাবাদ এর আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে জ‍্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গত ৬  নভেম্বর শনিবার হয়ে গেলো বর্ণিল এক পিঠা উৎসব। পরানের আগ্রাবাদ-এর আয়োজনে এই পিঠা উৎসবে যোগ দেন নিউইয়র্কে বসবাসরত আগ্রাবাদিয়ানসহ কমিউনিটির গুণীজন। পুরুষদের পরনে ছিলো বর্ণিল পান্জাবী আর মহিলাদের ছিলো বাসন্তী রঙের শাড়ি। আগত সকলকে তাজা গাঁদা ফুল ও ব‍্যাজ পরিয়ে দিয়ে অভ‍্যর্থনা জানানো হয়।

Manual7 Ad Code

কমিউনিটির প্রিয়মুখ শাম্ স চৌধুরী রুশো ও রোশনা শাম্ স ললি-র পরিকল্পনা ও উপস্থাপনায় সন্ধ্যা ছয়টায় মূল অনুষ্ঠান শুরু হয়। শিল্পী হাসান মাহমুদ উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর কুইজ পর্বটি সকল অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেশ ও মজাদার হয়ে ওঠে। প্রত‍্যেকের জন‍্য ছিলো আকর্ষণীয় উপহার।

Manual2 Ad Code

দর্শকদের অনুরোধে শিল্পী হাসান ভিন্ন ভিন্ন মেজাজের গান পরিবেশন সকলকে আমোদিত করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও কৌতুকও পরিবেশিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন টাইম টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দিমা

Manual3 Ad Code

নেফারতিতি, বাংলাদেশ প্লাজা স্বত্বাধিকারী বাদশা ফরহাদ এবং পরানের আগ্রাবাদের তিন প্রধান উদ্যোক্তা মাকসুদুর রহমান খান জুয়েল, মো. বাবু ও ওয়াহিদুজ্জামান বকুল।

শাম্ স চৌধুরী রুশো ও রোশনা শাম্ স ললি-র হাতে তৈরী দৃষ্টিনন্দন ব‍্যানার ও চমৎকার ফ্রেমটি বেশ প্রশংসিত হয়েছে। ফ্রেমে ”  Save the CRB  ” লিখে CRB রক্ষা আন্দোলনের প্রতি একাত্বতা ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code