ডেস্ক রিপোর্ট : ওয়াশিংটন স্টেইটের পশ্চিম অংশের উঁচু এলাকাগুলোতে ৩ দিন আগে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ৩দিনব্যাপী চলমান ও বৃষ্টি বন্যা সৃষ্টি করে। ওয়াশিংটন স্টেইটে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে বাসিন্দাদের নিরাপদ জায়গায় স্থানান্তর করা হচ্ছে। বন্যার ফলে ১ লাখ মানুষকে সরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে স্টেইট কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ওয়াশিংটনের গভর্নর বব ফারগুসন বুধবার জরুরি অবস্থার ঘোষণা দেন। এ সময় তিনি প্রস্থানের নির্দেশ আসার সঙ্গে সঙ্গে, তা পালন করতে স্টেইটের বাসিন্দাদের অনুরোধ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ফারগুসন বলেন, বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে। সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। পরের দিন পানি আরও বাড়তে পারে।
স্কেইটি, স্কোয়ালমি, সিডার ও স্নোহমিশ নদীতে পানি বাড়ার কারণে শুক্রবার কনক্রেট, মাউন্ট ভার্নন, রেনটন, মনরোসহ বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ বন্যা হতে পারে। স্টেইটের সিয়াটল শহরের নর্থ বেন্ড সড়কে এরমধ্যে পানি জমে চলাচল বন্ধ হয়ে গেছে। সিয়াটলের পূর্বে অবস্থিত কিং কাউন্টিতে উদ্ধারকর্মীরা বন্যায় বাড়ি ভেসে যাওয়ায় তিন ব্যক্তি ও একটি কুকুরকে উদ্ধার করেছে।
বন্যার ভয়াবহতা জানাতে উদ্ধারর্মীরা একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে দেখা যায়, বন্যার কবল থেকে আশ্রয় পেতে একজন চালক তার গাড়ির উপর আশ্রয় নিয়েছেন। অপর এক গাড়ি চালক গাছের মধ্যে আশ্রয় নেন। পরে তাদেরকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। সিয়াটলের উত্তরে অবস্থিত স্কেইট কাউন্টির কর্মকর্তারা জানান, এমন অবস্থায় বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরিয়ে আনা হবে।
ওয়াশিংটনের সিনেট সদস্য মারিয়া কান্টওয়েল সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, স্কেইটি নদীর পানি ৫ ফুট উঁচু পর্যন্ত বাড়তে পারে। দয়ে করে সবাই সতর্ক থাকুন ও প্রস্থান নির্দেশ মেনে চলুন।ওয়াশিংটন স্টেইটের পশ্চিম অংশের উঁচু এলাকাগুলোতে ৩ দিন আগে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ৩দিনব্যাপী চলমান ও বৃষ্টি বন্যা সৃষ্টি করে। এ প্রবল বৃষ্টিপাত শুক্রবার থেকে কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।