ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডের প্রানকেন্দ্র ১১৩ চার্চ এভিউনিউতে যাত্রা শুরু করেছে ‘মনি মেডিকেল কেয়ার’। ১২ ডিসেম্বর শুক্রবার বিপুল সংখ্যক ব্রুকলিনবাসীর উপস্থিতিতে দোয়া মাহফিলসহ ,ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন এই মেডিক্যাল কেয়ারের সিইও ডা. রেজোয়ানা কবির ডিও’র রত্নগভার্ মা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহসিনা কবির মনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনি মেডিক্যাল কেয়ার’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ডা. রেজোয়ানা কবির, ডিও। দোয়া পরিচালনা করেন মাওলানা ড. আনসারুল করিম আজহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান চিকিৎসক ও রাজনীতিক ডা. মজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজম ও নাঈম টুটুল, টাইম টিভির সিইও আবু তাহের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩৬ এর নির্বাচনে সদস্য পদপ্রার্থী মেরী জোবায়দা, ডা. হাসান, বাংলাদেশ সোসাইটির কার্য নির্বাহী কমিটির সদস্য হাসান শহীদ সোহরাওয়ার্দী, সালেহ আহমেদ মানিক প্রমুখ।
বর্ণিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনি মেডিক্যাল কেয়ারের মিডিয়া ও কমিউনিকেশন ডাইরেক্টর সৈয়দ আজাদ ও ড. তামান্না মৌ। প্রধান অতিথির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশি কমিউনিটিকে ভালবাসার প্রত্যয় নিয়েই ডা. রিজোয়ানা কবির বাংলাদেশি অধ্যুষিতএলাকায় এই মেডিক্যাল কেয়ার প্রতিষ্ঠা করলেন। তিনি অন্য স্টেট কিংবা অন্য এলাকায় গিয়ে আরও ভালো করতে পারতেন। কিন্তু তিনি তা না করে দেশি ভাইবোনদের সেবায় নিয়োজিত হবার পরিকল্পনা করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করবে ডা. রিজোয়ানার মনি মেডিক্যাল কেয়ার।
সিইও ডা. রেজোয়ানা কবির ডিও বলেন, ডলার ইনকামের জন্য নয়, সেবার শপথ নিয়ে মনি মেডিক্যাল কেয়ার মানবতার সেবায় কাজ করবে। সেবার পরিধিকে আরও বিস্তৃত করতে সকলের সহযোগিতা ও দোয়া চাই। মনি মেডিক্যাল কেয়ার’র চেয়ারম্যান মহসিনা কবির বলেন, আমার ডাক্তার মেয়ে রেজোয়ানাকে বাংলাদেশি কমিউনিটির সেবায় আপনাদের হাতে তুলে দিলাম। আশা করি, সে তার পেশাদারিত্ব, শ্রম ও ভালবাসা দিয়ে আপনাদের সেবা করবে।
কাজী আজম বলেন, বাংলাদেশিদের প্রাকেন্দ্রে অবস্থিত মনি মেক্যিাল কেয়ারের লোকেশন চমৎকার। বাস-ট্রেন থেকে নামলেই এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে এই মেডিক্যাল কেয়ার। মিডিয়া ও কমিউনিকেশন ডাইরেক্টর সৈয়দ আজাদ বলেন, শুধু ব্যবসা নয়, সেবার মনোভাব নিয়ে এই মেক্যিাল কেয়ার যাত্রা শুরু করলো। মনি মেডিকেল কেয়ার হবে কমিউনিটির নির্ভরযোগ্য ও সেবা প্রদানের আধুনিক প্রতিষ্ঠান। ভবিষ্যতে কমিউনিটিতে মনি মেডিক্যাল কেয়ারের আরও শাখা প্রসাড়িত হবে ইনশাল্লাহ।
বক্তারা বলেন, দেশীয় ডাক্তারের সাথে নিজ ভাষায় মন খুলে কথা বলা যায়। একজন রোগীর মনোবল চাঙ্গা করতে চিকিৎসকের মধুর ছোঁয়া ও ভালোবাসায় সেরে যায় শতকরা ৫০ ভাগ রোগ। মনি মেডিকেল কেয়ার’ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশি-আমেরিকান ডা. রেজোয়ানা কবির ডিউ’র পরিচালনায় মনি কেয়ারে শারীরিক চেকআপ, হাইব্লাডপ্রেসার, কোলেস্টোরেল, ডায়াবেটিস, অ্যাজমা, শিশুরোগ, ব্লাড, ইউরিন, প্রেগন্যান্সি টেস্ট ও ভ্যাকসিন প্রদানসহ সব ধরনেরচিকিৎসা সেবা দেয়া হবে। সাথে থাকবে ইয়োগা সুবিধাও।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।