ভারতের শুল্ক ও ভর্তুকির বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পণ্যে ভারতের আরোপিত শুল্ক এবং সৌরবিদ্যুৎ খাতে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে মামলা করেছে চীন। শুক্রবার (১৯ ডিসেম্বরএক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছেভারতের এসব শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে এবং এতে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের দাবিএ পদক্ষেপগুলো ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও বলেছেতারা আবারও ভারতকে ডব্লিউটিওতে করা সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ‘ভুল নীতি’ অবিলম্বে সংশোধনের দাবিও করেছে বেইজিং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code