ইসরায়েল-উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১১, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

ইসরায়েল-উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা

newsuk
প্রকাশিত মার্চ ২, ২০২৬
ইসরায়েল-উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আকস্মিক হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের শীর্ষ কমান্ডার ও কর্মকর্তারা নিহত হয়েছে। এসব হামলার প্রতিশোধ নিতে ইরানও সেইদিন থেকেই পাল্টা হামলা শুরু করেছে।

ইসরায়েল ছাড়াও ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। রোববার ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারও উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা চালিয়েছে ইরান। দুবাই, দোহা, মানামা এবং জেরুজালেমের হামলায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Manual5 Ad Code

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতার এবং বাহরাইনের রাজধানীতে বিকট বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও হামলা চালিয়েছে ইরান।  এর আগে ইসরায়েলের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, কিছুক্ষণ আগে ইরান থেকে বহু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।  তবে ইরানের সর্বশেষ এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code